তিব্বত উৎসবে জাপানিদের অংশগ্রহণ

আপডেট : ০৯ মে ২০২১, ১৩:৩০

গোল্ডেন উইক হলিডে বা জাপান তিব্বত উত্সবে এবার তিব্বতিদের সঙ্গে অংশগ্রহণ করেছে জাপানিরাও। গত ২ থেকে ৫ মে পর্যন্ত টানা চারদিন অনলাইনের মাধ্যমে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে।  এটির আয়োজন করেছে তিব্বত হাউস জাপান।

অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে দালাই লামার প্রতিনিধি ড. আর্য স্বেয়াং গিয়ালপো বলেন, উৎসবটির লক্ষ্য তিব্বতের সমৃদ্ধ সংস্কৃতি, ধর্ম এবং ইতিহাস উদযাপন করা। পাশাপাশি জাপানের সরকার এবং জনগণ, সমর্থক এবং স্পনসরদের তিব্বতের প্রতি তাদের অটল সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, এই জাতীয় উত্সবগুলো তিব্বতি এবং জাপানিদের একে অপরের সমৃদ্ধ সংস্কৃতি ভাগ করে নেওয়ার এবং এর দ্বারা আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক বন্ধনকে আরো শক্তিশালী করার সুযোগ এনে দেয়।

জাস্ট আর্থ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠনটি ফেসবুক লাইভের মাধ্যমে সম্প্রচার করা হয়েছে।

ইত্তেফাক/টিএ