বিশ্ব মা দিবস উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) অষ্টমবারের মতো আয়োজন করছে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান ‘গরবিনী মা’। আজ রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০ জন গরবিনী মায়ের নাম ঘোষণা করেছে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।
তাঁরা হলেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহার মা লতিকা সাহা, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদের মা মনোয়ারা তৈয়ব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাসের মা কাজল রানী দাস, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের চীফ কার্ডিয়াক সার্জন ডা. লুৎফর রাহমানের মা বেগম লুৎফুন্নেসা, সাবেক জাতীয় দলের ক্রিকেটার ও আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার আতাহার আলী খানের মা সেলিমা সালামত খান,
সাংবাদিক, নাট্যকার, নির্মাতা ও ঔপন্যাসিক রেজানুর রহমানের মা মিসেস রহিমা নুর, স্বনামধন্য সুরকার, সঙ্গীতশিল্পি ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদের মা রোখসানা ওয়াহিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মডেল, অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসানের মা রেহানা মাসউদ, চলচ্চিত্র অভিনেতা ও মডেল সিয়াম আহমেদের মা মাহমুদা বেগম এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর ফর ওমেনের শিক্ষার্থী অদম্য মেধাবী প্রিয়াঙ্কা গোয়ালার মা রিতা গোয়ালা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক হিরন্ময় পাল শৌর্য্য, সহকারী পরিচালক ডা. কাজী রফিকুল ইসলাম, সিএমও ডা. রিয়াদ নাসের চৌধুরী, এজিএম একেএম সাহেদ হোসেন এবং ফ্যাক্টর থ্রি সলিউশনের সিইও মোঃ সাহেদ হোসেন প্রমুখ। এই আয়োজনের ইভেন্ট পার্টনার ফ্যাক্টর থ্রি সলিউশন। বিজ্ঞপ্তি
ইত্তেফাক/এসএইচ
