মামুন মোয়াজ্জেম
ঘণ্টা দেড়েক পরেই বাজবে সে বাঁশিটি
আহা! সুরে তিক্ত প্রহরীর সেই বাঁশি
যে গভীর কণ্ঠে ধারণ করেছে অযাচিত সুর
উত্কর্ণ হয়ে শোনার সেই গানের সুর
এখন জাগানোর বিরক্তির দায়িত্বরত!
প্রাণভরে তাকে না শোনার দুঃখ হয়তো তার আছে
তবুও বেজে উঠুক না হয় একটু পরেই
বেজে উঠুক যখন প্রয়োজন নীরব সখার মতো
অচেতনে বাসা বেঁধে আছে।
সবচেয়ে অপ্রিয় হলেও যাকে চাই
সেই অ্যালার্ম বাজুক
সুপ্তির আড়াল হতে জাগ্রত সতেজ হতে
প্রয়োজনে লেগে যেতে বাজুক!
ঘণ্টা দেড়েক পর বেঁধে দেয়া সময়ের পর
অ্যালার্ম তো বাজবেই, বাজুক!
