গারোপাহাড় সিরিজ-২

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৩৫

অনিন্দ্য জসীম

 

আমরা দুজন চু’য়ে মাতাল হই

আমরা দুজন এক টিলাতে শুই

আমরা দুজন পাথরে নাম লেখি

আমরা দুজন গুহাবাসী হই

আমরা দুজন পৌরাণিক এক ছবি

আমরা দুজন পুরাকালের কবি

আমরা দুজন দূরের ভুবন চিল

আমরা দুজন আদিম উষ্ণ রবি

আমরা দুজন মাচাঙে ঘর বাঁধি

আমরা দুজন পাতায় আগুন রাঁধি

আমরা দুজন জংলি কুসুম হই

আমরা দুজন এক সুরে গান সাধি

আমরা দুজন প্রাচীন গিরিপথ

আমরা দুজন বিলুপ্ত মেমথ

আমরা দুজন পাহাড় রঙের নদী

আমরা দুজন কালের ভবিষ্যত্