হাদিউল ইসলাম
মাঝেমইধ্যে মোনডায় চায়
নাহের কাছে কাইঞ্জে আন্ডা ফাডাই দেই
কালা টেহার গরমে তেস্টন যায় না আর
এই তল্লাট ভইরি গেছে হারাম খোরে
মরা শকুন নইড়া ওডে বেশুমার গেরামে বন্দরে
এ্যাতো যে চোতরা পাতা
বান্দরহোলা, আর আছে ময়নাকাঁডার ডাল
কারে ছাইড়া কার পাছায় লাগামু বল্
কলিজা ফাফুর নাইগি ফাইডি যাবার চায়
ইচ্ছে করে ঘগা মাইরি সরাই দিয়ে
জাগা বাইর করি ধলা ধলা হাঁসের উডান
কিন্তু দুব্বলা উগে বল নাই গতরে কিছুই
যেইদিকে যাই খালি ইবলিস, কিলিস আর কিলিস
