যে যা করতে চায়, করতে দাও

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৩৬

সাইফুল্লাহ মাহমুদ দুলাল

 

যে জাদুকর হতে চায়, তাকে জুয়েল আইচ হতে দাও,

যে গান গাইতে চায়, তাকে মাহফুজুর রহমান হতে দাও।

 

যে নেশা করতে চায়, করতে দাও

যে কবিতা লিখতে চায়, লিখতে দাও

যে ঘুমাতে চায়, তাকে ঘুমাতে দাও

যে দাস হয়ে চায়, তাকে ক্রীতদাস হতে দাও।

 

যে ধনী হতে চায়, তাকে বেল গ্রেড হতে দাও

যে শিল্পী হতে চায়, তাকে পিকাসু হতে দাও

 

যে ভুলে যেতে চায়, তাকে ভুলে যেতে দাও

যে আত্মহত্যা করতে চায়, করতে দাও

যে প্রধানমন্ত্রী হতে চায়, হতে দাও

যে যা করতে চায়, করতে দাও।

 

শুধু ধর্ষককে ধর্ষণ করতে দিও না।                

তার জন্য খুনের শাস্তি বিধান পাশ হোক জাতিসংঘে!