স্বপ্ন

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৩৭

বুলান্দ জাভীর

 

স্বপ্নের ভেতর একটি গাঢ় নীল রঙের

কাটা ঘুড়ির পেছনে

হাফপ্যান্ট পরা কিশোর হয়ে

আমি পাগলের মতো ছুটি।

ঘুড়িটি ক্রমশ হারিয়ে যায়

আমি আর কিছুতেই ঘুড়িটির নাগাল পাই না

তোমাকে ছুঁতে না পারার মতো মনোকষ্টে

ঘরে ফেরার পথও হারিয়ে ফেলি

তোমাকে হারিয়ে ফেলার মতো বেদনায়

আর তোমাকে সন্ধানে পথে পথে ঘুরি।