করোনা ও খাদক

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৩৭

মামুন খান

 

ধরো, শকুন খাচ্ছে না মানুষের শব।

বাঘ পাহারা দিচ্ছে হরিণার শাবক।

অনন্ত আকাশের ক্ষুদ্র এক উপ-বালুচর

চৈতালি চতুর্দশী রাতে সেও পরে আছে

জোছনারোধক মাস্ক।

 

এমনসব রাতে বা দিনে যদি দেখো

ক্ষুধার্ত মানুষকে চিবুচ্ছে গলাঅবদি ভরে থাকা

কোনো না কোনো মানুষের চোয়াল

কার কাছ থেকে পালাবা

করোনা না খাদক?