শারমিন সুলতানা রীনা
রাতের বকুল ফুল ফুটেছি রাতেই
সোনালি সকাল দেখা জোটে না কপালে
আমার একেক দিন শতাব্দী সমান
সেই তো বেঁচেই থাকি কুঁড়ির সময়ে
ফুটলে ঝরতে হবে নিয়তি বিধান
যৌবন শুকিয়ে যায় মধ্যাহ্ন গগনে
ঝরেও বুঝতে পারি মৃত্যুর তাণ্ডব
আমার জীবন নিয়ে নিঠুর খেলায়
বিধাতা মেতেছে এক অরূপ হেলায়
গোপন থেকেছে আয়ু বাড়েনি বয়স।
