ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)। দেশে চিকিত্সাশিক্ষায় ১৩টি সরকারি ডিপ্লোমা প্রতিষ্ঠান রয়েছে। গাইবান্ধা জেলায় নেই কোনো সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, এমনকি নেই ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)। এই জেলায় দারিদ্র্যের হার বেশি। চিকিত্সাসেবা থেকে বঞ্চিত গাইবান্ধার চরাঞ্চলের বেশিরভাগ মানুষ। সরকার বিভিন্ন জেলায় মেডিক্যালের পাশাপাশি আইএইসটি স্থাপন করছে। এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে সেবা দিয়ে যাচ্ছে অনেকে। অনেকে আইএইসটিতে পড়াশোনা করে গ্রামে গিয়ে মৌলিক চাহিদা চিকিত্সাসেবা নিশ্চিত করছে। আইএইচটিকে বলা হয় গ্রামীণ মেডিক্যাল কলেজ। দরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গাইবান্ধায় একটি সরকারি আইএইচটি স্থাপন করা অতীব জরুরি। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
ওবাইদুর সাঈদ
ঢাকা
