সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
ঝুট কাপড় দিয়ে সৈয়দপুরে তৈরি হয় গার্মেন্টসের রকমারি পণ্য। যা দেশীয় বাজার ছাড়াও বিদেশে রপ্তানি হয়। কিন্তু গত ১ বছর ধরে করোনার কারণে এই শিল্পে চলছে চরম দুরবস্থা। দুরবস্থায় পড়েছেন এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক ও মালিকরা। তারা বলছেন, করোনার কারণে বেচাকেনা একেবারেই বন্ধ। গণপরিবহন বন্ধ থাকায় ঈদের বাজারে বেচাকেনা নেই। এতে আর্থিক ক্ষতির মুখে তারা। নীলফামারীর সৈয়দপুরের ক্ষুদ্র গার্মেন্টস ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক মো. শাহিন আক্তার বলেন, এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রীর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তা না হলে সৈয়দপুরের এই ঝুটকাপড়ের ব্যবসা মুখ থুবড়ে পড়বে।
