মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে তিন দিনের কারাদণ্ড

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৪৯

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে ফসলি জমি ও নদী থেকে মাটি কাটার দায়ে শাহজাহান আলী (৩৪) নামে এক মাটি ব্যবসায়ীকে তিন দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রবিবার উপজেলার উত্তর রোয়াইল গ্রামে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন তাকে এ কারাদণ্ডাদেশ দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করেছেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন জানান, নদী, পাহাড় ও টিলার মাটি, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা এবং নদীতে ভ্যেকু বসিয়ে বালি উত্তোলন বন্ধে প্রশাসন অভিযান শুরু করেছেন। উপজেলায় এ পর্যন্ত দুই শতাধিক মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ৬০ লাখ টাকা জরিমানা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পাঁচ শতাধিক মামলা দায়ের হয়েছে।