দেশে ‘ইনস্ট্যান্ট স্যালারি’ সুবিধা নিয়ে এলো আলেশা সলিউশন্স

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৫২

চাকরিজীবীরা স্যালারি তুলতে পারবেন যখন ইচ্ছে তখন! বাংলাদেশে এই প্রথম ইনস্ট্যান্ট স্যালারিস দিচ্ছে এই বিশেষ সুবিধা। চাকরিজীবীরা ইনস্ট্যান্ট স্যালারিসের মাধ্যমে নিজের স্যালারি তুলতে পারবেন মাসের শুরুতে কিংবা যখন ইচ্ছে তখন। ইনস্ট্যান্ট স্যালারিস (www.instantsalaries.com) আলেশা হোল্ডিংস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান আলেশা সলিউশন্সের একটি প্রকল্প। এটি সম্পূর্ণভাবে সুদহীন ও ঝামেলা বিহীন। শুধু মাসিক ৩০০ টাকা মেইনটেন্যান্স ফির মাধ্যমে এই সুবিধা উপভোগ করা যাবে ৩০ দিন পর্যন্ত। অর্থাত্ ইনস্ট্যান্ট স্যালারি থেকে টাকা তোলার পর বেতনের টাকার মাধ্যমে সেই টাকা এক মাসের মধ্যে পরিশোধ করলেই চলবে। ইনস্ট্যান্ট স্যালারির জন্য আবেদন করার প্রক্রিয়াটিও খুব সহজ। পুরো প্রক্রিয়াটি ইনস্ট্যান্ট স্যালারিসের ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই সম্পন্ন করা যাবে। এর জন্য প্রয়োজন পড়বে ন্যাশনাল আইডি ও পাসপোর্ট সাইজের ছবির সফট কপি। আর সেই সঙ্গে চাকরিসংক্রান্ত তথ্য নিশ্চিত করার জন্য দুজন কলিগের স্বীকারোক্তিপত্র।—প্রেস বিজ্ঞপ্তি