ছুটিতে মোহামেডান ফুটবল দল

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৫৪

ফিরলেই আবাহনীকে

হারানোর টার্গেট

 স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্বে টানা তিন ম্যাচ জিতে মোহামেডান ফুটবলাররা ফুরফুরে মেজাতে রয়েছেন। টানা জয়ে মোহামেডান কর্মকর্তারাও সন্তুষ্ট, কারণ অনেক দিন এমন জয়টাও দেখছিল না সাদাকালো সমর্থকরা। হারের খবর শুনতে শুনতে ক্লান্ত সমর্থকরা এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। দলের ইংলিশ কোচ শন লেন অস্ট্রেলিয়া গেছেন। এখনো ফেরেননি। তার অনুপস্থিতিতে সহকারী কোচ আলফাজ আহমেদ দায়িত্ব পালন করছেন। গতকাল থেকে খেলোয়াড়দের ছুটি দেওয়া হয়েছে। ঈদের আগে মোহামেডানের খেলা নেই। আগামীকাল লিগের শেষ খেলা। এরপর ঈদের ছুটিতে গেলেও জাতীয় দলের অনুশীলন নিয়ে ব্যস্ত থাকবেন খেলোয়াড়রা। লিগের খেলা বন্ধ থাকবে ৪৫ দিন। আলফাজ বললেন, ১৪ দিন ছুটি দেওয়া হয়েছে ফুটবলারদের। ছুটি কাটিয়ে ফিরলে আবাহনী ম্যাচ নিয়ে পরিকল্পনা শুরু হবে। ফিকশ্চার অনুযায়ী ২২ জুন মোহামেডান-আবাহনী ম্যাচ।