আসিফ ইকবালের কথায় ঈদে ঈশানের কণ্ঠে ‘বাড়ি যাবো বাড়ি যাচ্ছি’

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৫৬

বিনোদন রিপোর্ট

 

গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত হলো আসিফ ইকবালের কথায় কলকাতার গায়ক ঈশান মিত্রের কণ্ঠে ‘বাড়ি যাবো বাড়ি যাচ্ছি’। গানটির সুর করেছেন কলকাতার সুরকার জুটি অমিত-ঈশান এবং ভিডিওচিত্র নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। বাঙালি অভিবাসীদের বাড়ি ফেরার তাড়না নিয়ে গানটি লেখা হয়েছে। বৈশ্বিক অতিমারি এবং লকডাউনে আমাদের বাড়ি যাওয়ার যে প্রবণতা, এটা অনেকাংশেই বাঁধাগ্রস্ত হয়েছে, আমাদের ঘরবন্দি করে ফেলেছে। এই সময়কে ধারণ করার জন্য রেফারেন্স হিসেবে এই গানটি তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, গানটির ভিডিওটিও একটু ভিন্নভাবে ধারণ করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, ঈশান মিত্র এর আগে ‘শেষ পর্যন্ত’ টেলিফিল্মে একটি গান গেয়েছিলেন। ‘বাড়ি যাবো বাড়ি যাচ্ছি’ গানটি গতকাল রাত ৯টায় অবমুক্ত করা হয়েছে গানচিল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গানটি শোনা যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ ও স্বাধীন মিউজিকে।