ইত্তেফাক রিপোর্ট
স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর উত্তরার আজমপুরের রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্স বন্ধ করে দিতে নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল রবিবার উত্তরার দোকানপাট ও শপিংমলগুলোতে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে পরিচালিত অভিযানে তিনি এ নির্দেশ দেন।
এসময় মেয়রসহ ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মার্কেটটিতে ঢুকে দেখতে পান, এখানে প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখা বা স্বাস্থ্যবিধি মানার কোনো ধরনের উদ্যোগ নেয়নি মার্কেট কর্তৃপক্ষ। এ অবস্থায় সার্বিক দিক বিবেচনা করে কমার্শিয়াল কমপ্লেক্সটি বন্ধ করে দিতে নির্দেশ দেন মেয়র। মেয়রের এমন নির্দেশনার পর ডিএনসিসির পক্ষ থেকে মাইকিং করে মার্কেটটি বন্ধ করে দিতে বলা হয়।
