পিরোজপুর অফিস ও কাউখালী সংবাদদাতা
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুবিধাবঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যে বেসরকারি সংগঠন দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কাপড় বিতরণ করা হয়েছে। জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির পরামর্শে গতকাল রবিবার এ ত্রাণসামগ্রী প্রদান করা হয়।
সকালে উপজেলার সয়না-রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রথমে এ ইউনিয়নের নির্ধারিত মানুষের মধ্যে কাপড় বিতরণ করেন উপজেলা জেপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম নসু ও ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ।
এরপর উপজেলার পূর্ব আমড়াজুড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমড়াজুড়ি ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে কাপড় বিতরণ করেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ শামসুদ্দোহা চাঁদ, জেপি নেতা ফিরোজ আলম প্রমুখ।
এরপর কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর ইউনিয়নের অসচ্ছল মানুষের মধ্যে কাপড় বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সহসভাপতি সুনীল কুণ্ডু, জেপির উপজেলা সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, যুব সংহতির উপজেলা সভাপতি জিয়াউল আহসান জুয়েল, সাধারণ সম্পাদক নূরুজ্জামান মনু প্রমুখ।
বিকালে উপজেলার চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ইউনিয়নের নির্ধারিত মানুষের মধ্যে কাপড় বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন।
এরপর কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের সুবিধাবঞ্চিত গরিব মানুষের মধ্যে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কাপড় বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার।
গতকাল রবিবার কাউখালী উপজেলায় এসব ত্রাণ কাজ সমন্বয় করেন আতিক জামান খোকন ও কাজী আতাহার আলী।
সরকারি ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ
গতকাল রবিবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনোয়ার হোসেন মঞ্জু এমপির ঐচ্ছিক তহবিলের নগদ অর্থের চেক উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইদুল ইসলাম এ চেক বিতরণ করেন। এছাড়াও তারা সরকারের ধর্ম মন্ত্রণালয় হতে প্রাপ্ত কাউখালী উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত নগদ অর্থের চেক এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ঢেউটিন ও নগদ অর্থের চেক উপকারভোগীদের মধ্যে বিতরণ করেন।
