গাজীপুরে তৃতীয় লিঙ্গের মানুষদের খাদ্য ও বস্ত্রসহায়তা

আপডেট : ১০ মে ২০২১, ০০:১৩

গাজীপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সাময়িক বিপর্যস্ত তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল চান্দনা চৌরাস্তা এলাকায় মহানগরীর বিভিন্ন এলাকার শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন। এসব সামগ্রীর মধ্যে রয়েছে—শাড়ি, চাল, ডাল, সেমাই, চিনি, গরম মসলা প্রভৃতি। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কামরুল আহসান সরকার রাসেল, তৃতীয় লিঙ্গের মানুষের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় মাসব্যাপী মহানগরীর কর্মহীন, অসহায়, দুস্থ ও তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে রান্না করা খাবার, ইফতার, খাদ্য ও বস্ত্রসহায়তা করা হচ্ছে। এ সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় মহানগর যুবলীগ নেতা পাপেল সরকার, মনিরুজ্জামান মনির, রাহাত খান, আব্দুস সামাদ, মশিউর রহমান মাসুম, রফিকুল ইসলাম রবি, মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।