দীর্ঘ ৫২ দিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সা শেষে গতকাল রবিবার বাসায় ফিরলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বাসায় আইসোলেশনে থেকে নিতে হবে চিকিত্সা। চিকিত্সকদের পরামর্শে আরো এক-দুই মাস তাকে থাকতে হবে নিবিড় পর্যবেক্ষণে। এ সময় বাইরের লোকজনের সঙ্গে দেখা করতে বা মিশতে পারবেন না তিনি। রিজভীর পুরোপুরি সুস্থ হতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিত্সক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। রিজভীর সহকারী আরিফুর রহমান তুষার দলীয় নেতাকর্মীসহ সবাইকে অনুরোধ করেছেন কেউ যেন বাসায় তার সঙ্গে দেখা করতে না যান। রিজভীর সুস্থতায় সবার দোয়া কামনা করেন তিনি।
গত ১৭ মার্চ রুহুল কবির রিজভীর প্রথম করোনা শনাক্ত হয়। পরদিন স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। গত ৩ এপ্রিল তার শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে।
