নিয়োগপ্রাপ্ত মালি এখন চেয়ারম্যানের গানম্যান!

আপডেট : ১০ মে ২০২১, ১১:৫৩

জামালপুর সদর উপজেলা পরিষদের নিয়োগপ্রাপ্ত মালি চেয়ারম্যানের গানম্যানে হিসেবে কাজ করছেন। শনিবার (৮ মে) জামালপুর সিংহজানি খাদ্য গুদামে বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ কার্যক্রমে অংশ নিতে স্বশস্ত্র অবস্থায় আসেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল হোসেন। 

জানা গেছে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের নিজে নামে রেজিস্ট্রি করা আগ্নেয়াস্ত্রটি উপজেলা পরিষদের একজন মালি খোরশেদ আলমকে দিয়ে প্রর্দশন করছেন। এ বিষয়টি নিয়ে জেলা শহরে জুড়ে তোলপাড় শুরু হয়েছে। 

মালি খোরশেদ আলম জানান, তিনি আসলে জামালপুর সদর উপজেলা পরিষদের মালি হিসেবে নিয়োগ পেয়েছেন। বর্তমানে চেয়ারম্যানের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন।

 

চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন, বিষয়টি অনাকাঙ্খিত। ওই মালি আমার দেহরক্ষী নয়। শর্টগানটি আমার গাড়িতে ছিল। সে গাড়ি থেকে হাতে নিয়েছিল। মালি একজন অশিক্ষিত লোক, ফলে এই ঘটনাটি ঘটিয়ে বলে জানান।

এ ব্যাপারে জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামানের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে চেষ্টা করেও নেওয়া সম্ভব হয়নি।

ইত্তেফাক/এসজেড