মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ২৭

আপডেট : ১০ মে ২০২১, ১২:৩৮

করোনা মহামারির মধ্যে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২৭ জনকে আটক করেছে বিজিবি।

আজ ভোররাতে মহেশপুর উপজেলার মাটিলা ও সামন্তা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করছেন।

বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়। এসময় মাটিলা সীমান্ত থেকে ১৯ জন ও সামন্তা এলাকা থেকে ৮ জনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে তারা দাবি করেছে।

No description available.

মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত এলাকা থেকে আটককৃতরা [ছবি: ইত্তেফাক]

বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের কারণে করোনার সংক্রমণের আশঙ্কা করছে সীমান্তের বাসিন্দারা।

ইত্তেফাক/এমআর