শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। আজ সোমবার (১০ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি গত সপ্তাহের বুধবার শপথ নিয়েছেন।
আনন্দবাজার পত্রিকা অনলাইন জানিয়েছে, মহামারি করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণের কারণে স্বল্প সময়ে অনুষ্ঠান শেষ করা হয়েছে। প্রথমে একসঙ্গে শপথ নিয়েছেন সকল পূর্ণমন্ত্রীরা। এরপর একসঙ্গে শপথ নেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা এবং সবশেষে শপথ নেন প্রতিমন্ত্রীরা।
এ সময় কয়েকজন মন্ত্রী শপথ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। মাত্র ৬ মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করা হয়েছে।
জানা গেছে, এবার মোট ৪৩ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর। যে তালিকা পাঠানো হয়েছে তাতে ১৭ জন নতুন মুখ রয়েছে।
মমতার মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রীরা হলেন- ১. উজ্জ্বল বিশ্বাস, ২. পার্থ চট্টোপাধ্যায়, ৩. অমিত মিত্র, ৪. বঙ্কিমচন্দ্র হাজরা, ৫. জ্যোতিপ্রিয় মল্লিক, ৬. সাধন পাণ্ডে , ৭. মানসরঞ্জন ভুঁইয়া, ৮. শোভনদেব চট্টোপাধ্যায় , ৯. মলয় ঘটক, ১০. অরূপ বিশ্বাস, ১১. সুব্রত মুখোপাধ্যায়, ১২. অরূপ রায়, ১৩. রথীন ঘোষ, ১৪. ফিরহাদ হাকিম, ১৫. চন্দ্রনাথ সিংহ, ১৬. সৌমেন মহাপাত্র, ১৭. ব্রাত্য বসু, ১৮. পুলক রায়, ১৯. বিপ্লব মিত্র, ২০. গোলাম রব্বানি, ২১. শশী পাঁজা, ২২. জাভেদ আহমেদ খান, ২৩. স্বপন দেবনাথ, ২৪. সিদ্দিকুল্লাহ চৌধুরী।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী- ২৫. সুব্রত সাহা, ২৬. বেচারাম মান্না, ২৭. অখিল গিরি , ২৮. হুমায়ুন কবীর, ২৯. চন্দ্রিমা ভট্টাচার্য, ৩০. সন্ধ্যারাণী টুডু , ৩১. রত্না দে নাগ, ৩২. বুলুচিক বরাইক, ৩৩. সুজিত বসু, ৩৪. ইন্দ্রনীল সেন।
প্রতিমন্ত্রী- ৩৫. দিলীপ মণ্ডল, ৩৬. আক্রুজ্জমান, ৩৭. শিউলি সাহা, ৩৮. শ্রীকান্ত মাহাত, ৩৯. সবিনা ইয়াসমিন, ৪০. বীরবাহা হাঁসদা, ৪১. জ্যোৎস্না মান্ডি, ৪২. পরেশচন্দ্র অধিকারী, ৪৩. মনোজ তিওয়ারি।
ইত্তেফাক/টিএ
