চাঁদরাতে পূর্ণিমার সঙ্গে ওমর সানি-মৌসুমী

আপডেট : ১১ মে ২০২১, ১৪:২৬

কয়েক বছর ধরেই উপস্থাপনায় বেশ আলোচিত হয়েছেন অভিনেত্রী পূর্ণিমা। বিনোদন, রাজনীতি, ক্রীড়াসহ বেশ কয়েকটি অঙ্গনের সফল তারকা দম্পতিকে ‘পূর্ণিমার আলো’ নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করছেন তিনি। গত ৬ মার্চ থেকে প্রতি শনিবার রাতে অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে।  আসন্ন চাঁদরাতে পূর্ণিমার সঙ্গে হাজির হবেন তারকা দম্পতি ওমর সানি-মৌসুমী।

চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় দেশ টিভির নিয়মিত সেলিব্রিটি-শো ‘পূর্ণিমার আলো’তে চাঁদরাতের বিশেষ অতিথি হয়ে আসছেন তারকা জুটি চিত্রনায়ক ওমর সানি এবং চিত্রনায়িকা মৌসুমী। মমতাজ হারবাল প্রোডাক্টসের সহযোগিতায় অনুষ্ঠানটি নির্মাণ করে দেশ টিভি।

ফরিদা লিমার প্রযোজনায় অনুষ্ঠানটি আসছে চাঁদরাতে রাত ৯টা ৪৫ মিনিটে দেশ টিভিতে প্রচারিত হবে।

ইত্তেফাক/বিএএফ