ঈদে আসছে ‘আড্ডবাজের দল’

আপডেট : ১০ মে ২০২১, ২১:১২

 

এই সময়ের জনপ্রিয় কিছু মুখ একত্রিত হচ্ছে এটিএন বাংলায়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে। ‘আড্ডাবাজের দল’ শিরোনামের এই অনুষ্ঠানে ভিন্নভাবে দেখা যাবে তানজীব সরোয়ার, অবন্তী সিঁথি, তাসনীম আনিকা ও শেহতাজ মুনীরাকে। যেখানে তারা সবাই নিজেদের উপস্থাপন করেছেন ভিন্নভাবে। ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ইভান সাইর। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রাসেল মাহমুদ। সঞ্চালকের সঙ্গে আলাপচারিতায় ঈদ নিয়ে মজার স্মৃতি নিয়ে আড্ডায় মেতে উঠবেন অতিথিরা। আড্ডায় উঠে আসবে ব্যতিক্রমী ও মজাদার কথোপকথন। অনুষ্ঠান সম্পর্কে পরিচালক জানান, ভিন্ন এক ভাবনা থেকেই এমন একটি আয়োজন। ‘আড্ডাবাজের দল’ অনুষ্ঠানটি গ্রন্থনা ও গবেষণা করেছেন আমান চপল। অনুষ্ঠানটি ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে প্রচারিত হবে।