পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দুটি গানের কাজ শেষ করেছে ব্যান্ড এস বি এল। এ প্রসঙ্গে ব্যান্ড ভোকাল সুমন বলেন, ‘করোনার প্রভাবে সারা পৃথিবী বিপর্যস্ত, এর প্রভাব বাংলাদেশেও বিদ্যমান। গত ১ বছরে একাধিক সলো গানের কাজ করছি, তবে ব্যান্ডের সদস্যদের নিয়ে কাজ করা হয়নি, আসন্ন ঈদে ব্যান্ড এস বি এল প্রকাশ করতে যাচ্ছে মুখোশের আড়ালে এবং মানব চরিত্র শিরোনামের দুটি গান। এস আই মঈনের প্রযোজনায় গান দুটির ভিডিও সম্পন্ন হয়েছে। গান দুটিতে কণ্ঠ দিয়েছি আমি নিজেই। মানব চরিত্র গানটি লিখেছেন সিমরান হাসান সৌরভ। নতুন ধারার কম্পোজিশন গান দুটি আশা করি সবার ভালো লাগবে।’
