চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
বেগমগঞ্জ বিসিক শিল্পনগরীতে অনেক শিল্পোদ্যক্তাকে কারখানা করার জন্য প্লট না পেয়ে নিরাশ হতে হচ্ছে। নগরীর অভ্যন্তরীণ সমস্যা থাকলেও যোগাযোগ, গ্যাস, বিদ্যুত্, পানি সরবরাহব্যবস্থা থাকায় উদ্যোক্তরা এখানে কারখানা করতে আগ্রহী। বর্তমানে এ নগরীতে ৭৪টি শিল্পকারখানা উত্পাদনরত রয়েছে। নগরী সম্প্রসারণ করা হলে একদিকে শিল্পকারখানা বাড়বে, অপরদিকে অনেক লোকের কর্মের সংস্থান হবে। বেগমগঞ্জ বিসিক শিল্পনগরীর দায়িত্বশীল কর্মকর্তা বেলাল হোসেন জানান, নগরীতে সুযোগ-সুবিধা ভালো থাকায় শিল্পোদ্যোক্তরা এখানে শিল্পকারখানা গড়ে তুলতে আগ্রহী; কিন্তু প্লট না থাকায় বরাদ্দ দেওয়া যাচ্ছে না।
