ছাতা মেরামত করে জীবন চলে তাদের

আপডেট : ১০ মে ২০২১, ২১:২০

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

প্রচণ্ড তাপদাহ আর বর্ষার আগমনী বার্তা দেখা দিলে বদরগঞ্জ পৌরশহরের বিভিন্ন স্থানে দেখা মেলে ছাতা মেরামতের কারিগরদের। রাস্তার ধারে কিংবা দোকানঘরের এক পাশে চট বিছিয়ে সুই-সুতা হাতে নিয়েই কাজে লেগে যান তারা। কারিগর শামিম জানান, প্রচণ্ড রোদ আর বর্ষাতে এ ব্যবসা ভালো হয়। আরেক কারিগর নূর ইসলাম জানান, সারা দিনে ৪০০-৫০০ টাকা আয় হয়। ছাতা মেরামত করতে আসা বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক রাজিবুল ইসলাম জানান, প্রতিটি মানুষ যদি কোন কাজকে ছোট মনে না করে কাজ করে যায় তবে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।