উলিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১০ মে ২০২১, ২১:২২

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

উলিপুরে পুকুরে ডুবে ১৫ মাস বয়সি সিনথিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার তবকপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত সিনথিয়া ঐ ইউনিয়নের খামার তবকপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। শিশুটি খেলার সময় বাড়িসংলগ্ন পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।