হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
হোসেনপুরে বজ্রপাতে মো. নূর (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার পুমদী ইউনিয়নের উত্তর চরপুমদী গ্রামে এ ঘটনা ঘটে। নূর ঐ গ্রামের মৃত ইকবালের ছেলে। স্থানীয়রা জানায়, মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত নূর। রবিবার বাড়ির পাশে কয়েকটি শিশুর সঙ্গে সে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই নূরের মৃত্যু হয়। চরপুমদী গ্রামের দায়িত্বরত গ্রাম পুলিশ মো. আনিছ বিষয়টি নিশ্চিত করেছেন।
