সাহায্যের আবেদন

হাবিব আর হাসিব দুই ভাই বাঁচতে চায়

আপডেট : ১০ মে ২০২১, ২১:২৬

হাবিব আর হাসিব দুই ভাই বাঁচতে চায়। হাবিবের বয়স ১৪ বছর আর হাসিবের বয়স সাড়ে ছয় বছর। হাবিব স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ে। বাবা আব্দুল লতিফ। বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের পেয়াদাপাড়া গ্রামে। গত কয়েক বছর থেকে দুই ভাই থ্যালাসেমিয়া নামক কঠিন রোগে আক্রান্ত।

বর্তমানে তারা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের হেসটোলমি, রক্তরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এ কে এম কামরুজ্জামানের অধীনে চিকিত্সাধীন। প্রতি মাসে দুই জনকে শরীরে রক্ত দিতে হচ্ছে। এত দিনে ছেলের চিকিত্সা করাতে নিঃস্ব হয়ে গেছে দিনমজুর আব্দুল লতিফ। এমতাবস্থায় দুই ছেলের চিকিত্সা করা অসম্ভব হয়ে পড়েছে। এজন্য বিত্তশালী ব্যক্তিদের কাছ থেকে সাহায্য কামনা করেছেন আব্দুল লতিফ। সাহায্য পাঠানোর ঠিকানা আব্দুল লতিফ, বিকাশ নম্বর ০১৯৯২৯৬৪৩০০।