মৃত্যুবার্ষিকী

আপডেট : ১০ মে ২০২১, ২১:২৭

 

মো. সেকান্দর আলী

ষাটের দশকের বরেণ্য শিক্ষক মো. সেকান্দর আলীর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। তিনি ১৯৯২ সালের এই দিনে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের আওরাল গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়ে রেখে যান। তিনি ইত্তেফাকের কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. লুত্ফুর রহমানের পিতা। মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। করোনার কারণে বড় আয়োজন করতে না পারায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করেছেন মরহুমের স্ত্রী ও ছেলে-মেয়েরা।