স্টাফ রিপোর্টার, রংপুর
রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার মিটফোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব রংপুর-১৩। গ্রেফতারকৃতের নাম আবু বক্কর সাকিব (১৯) সে চাঁদপুর জেলার বাসিন্দা। সাকিব অনলাইন ভিত্তিক ফেসবুক এবং টেলিগ্রামের মাধ্যমে নিষিদ্ধ জিহাদি ও উগ্র জঙ্গিবাদী বিষয় প্রচারণার পাশাপাশি গোপনে নাশকতামূলক জঙ্গি কার্যক্রম পরিচালনা করে বলে র্যাব জানায়।
