হালকা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে ধবলগুড়ি জনতার বাজারের রাস্তায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। বিগত বছরগুলোতে যদিও এখানে তেমন একটা জলাবদ্ধতা দেখা দেয়নি, কিন্তু এবারে মাত্র ৬০ মিলিমিটার বৃষ্টিতেই প্রায় ২০০ গজ রাস্তা পানিতে তলিয়ে থাকে। এজন্য ব্যবসায়ীদের ব্যবসায় বিরূপ প্রভাব পড়ছে। জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান চান তাঁরা। আশা করি বর্ষা মৌসুমের আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
শাওন হোসেন
ধবলগুড়ি, পাটগ্রাম, লালমনিরহাট
