লোডশেডিং থেকে মুক্তি চাই

আপডেট : ১১ মে ২০২১, ০০:৩৫

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বেড়ে চলেছে লোডশেডিং। দিনে ৮-১০বার লোডশেডিং যেন একটি স্বাভাবিক ব্যাপার। সামান্য বাতাস আর বৃষ্টিতেই বিদ্যুত্ চলে যায়। এর ফলে বিপাকে পড়েছে বিদ্যুতের ওপর নির্ভরশীল কল-কারখানা, ক্লিনিক, প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা, এক্স রে, আলট্রাসনোগ্রাফিসহ হাসপাতালের টিকাবীজ সংরক্ষণ, মূল্যবান ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। অন্যদিকে বিপাকে শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ। বিশেষ করে রমজানে তারাবির নামাজের সময় বিদ্যুত্ না থাকায় এই প্রচণ্ড গরমে অতিষ্ঠ ধর্মপ্রাণ মুসল্লিরা। বিদ্যুত্ বিভ্রাটে মোবাইল ফোনের নেটওয়ার্কও ব্যাহত হয়। যখন বিদ্যুত্ থাকে না তখন তাড়াশ পল­ী বিদ্যুত্ সমিতির হট লাইনের সেল ফোন ব্যস্ত করে রাখা হয় এবং সঠিক তথ্য থেকে গ্রাহককে বঞ্চিত করা হয়। বিদ্যুত্ অফিসের এমন খামখেয়ালি দূর করে বিদ্যুত্প্রাপ্তি নিশ্চিত করার জন্য সংশ্লি­ষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সবুজ আহমেদ

তাড়াশ, সিরাজগঞ্জ