জোয়ারভাটার ওপর নির্ভরশীল গলাচিপা পৌরসভার সীমান্তবর্তী ৭ পরিবারের যাতায়াত। মাত্র শত ফুটের রাস্তার অভাবে দীর্ঘ পাঁচ বছর ধরে ভুক্তভোগী তারা। গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের পূর্ব পাশে অবস্থিত মুজিবনগর সড়কের শাখা রাস্তা, যা গলাচিপা পৌরসভার অন্তর্ভুক্ত। এ পথ দিয়ে ৭ পরিবারের সদস্যসহ রতনদী এলাকার কয়েক শ মানুষ যাতায়াত করে। শুকনা মৌসুমে হাঁটতে পারা গেলেও বর্ষায় তা একদম অনুপযোগী হয়ে যায়। বাসিন্দাদের নিজস্ব অর্থায়নে কয়েক বছর আগে কিছু ইটের সুড়কি দিয়ে চলাচলের উপযোগী করা হলেও এখন সেটার অবস্থা নাজুক। অতি দ্রুত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নিয়ামুর রশিদ শিহাব
গলাচিপা, পটুয়াখালী
