মো. জিয়াউর রহমান প্রাইম ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো) এবং চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে সম্প্রতি যোগদান করেছেন। এর আগে তিনি ঢাকা ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। —প্রেস বিজ্ঞপ্তি
