রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জে বিভিন্ন পেশার তিন সহস্রাধিক কর্মহীন মানুষের মধ্যে গতকাল ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশে ও বিসিবি, যমুনা ব্যাংক এবং গাজী গ্রুপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণায় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব বিতরণ কার হয় করা হয়। এ উপলক্ষ্যে স্থানীয় একটি স্কুলমাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মশিউর রহমান তারেক। উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. ছালাউদ্দিন ভুঁইয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রমজান আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন প্রমুখ।
