ধামরাইয়ে আসফের ইফতারি বিতরণ

আপডেট : ১০ মে ২০২১, ২২:২৬

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসফ’  ধামরাইয়ের  বিভিন্ন ইউনিয়নের পেশাজীবীর মধ্যে ইফতারি বিতরণ করেছে। রবিবার বিকালে ফাউন্ডেশননের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক আইয়ুব কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মানবাধিকার কর্মীদের কাছে এলাকাভিত্তিক ইফতারসামগ্রী বুঝিয়ে দিলে তারা তা মানুষের মধ্যে বিতরণ করেন। উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক সোমভাগ ইউপি চেয়াম্যান মো. আজাহার আলী, ঐ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রফিক, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সোমভাগ এলাকায় ব্যবসায়ী নুরুজ্জামান বিপ্লব সহকর্মীদের নিয়ে মহিশাষী ও কাওয়ালীপাড়া বাজার এলাকায় ইফতারি বিতরণ করেন।