কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতার ঈদ উপহার

আপডেট : ১০ মে ২০২১, ২২:২৭

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈরের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম তুষার হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন। গতকাল বোর্ডমিল এলাকায় নিজ বাসবভনে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এসব বিতরণ করেন। ঈদসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আদম আলী, আমিনুর রহমান মাতাব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আজমত হোসেন, পৌর তাঁতীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাব্বির শিকদার বিপুল প্রমুখ। রফিকুল ইসলাম বলেন, করোনাকালে তিনি এর আগে বিভিন্ন শ্রেণি পেশার কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। একইভাবে তিনি আর্ত মানবতার সেবায় অন্যদের এগিয়ে আসারও আহ্বান জানান ।