নাশিদকে হত্যাচেষ্টার প্রধান সন্দেহভাজন গ্রেফতার

আপডেট : ১০ মে ২০২১, ২২:৩৬

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদকে হত্যাচেষ্টায় প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে চার সন্দেহভাজনের তিন জনকে গ্রেফতার করলো দেশটির পুলিশ। গত বৃহস্পতিবারের হামলায় নাশিদ গুরুতর আহত হন। খবর রয়টার্স ও আলজাজিরার

পুলিশ গ্রেফতারকৃতদের পরিচয় প্রকাশ করেনি। শনিবার প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়। তাকে গ্রেফতারে জনগণের সহায়তাও চাওয়া হয়। চতুর্থ সন্দেহভাজনকে গতকাল রাত পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। দেশটির সরকারি কর্মকর্তারা হামলার জন্য ধর্মীয় চরমপন্থিদের দায়ী করছেন। নাশিদকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তার কয়েকটি অপারেশন করা হয়েছে। আগের চেয়ে তিনি সুস্থ এবং রবিবার পরিবারের কয়েক জনের সঙ্গে আলোচনা করেছেন। মালদ্বীপের নিরাপত্তা বাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়ার একটি তদন্ত দলও নাশিদের ওপর হামলার ঘটনায় সহায়তা করছেন। এছাড়া ব্রিটেনের একটি তদন্ত দল আসার অপেক্ষায় রয়েছে।