ট্রাম্পের করোনা ভাইরাস সারানো ওষুধ আসছে ভারতের বাজারে

আপডেট : ১১ মে ২০২১, ০০:৪২

ভারতের বাজারে আসছে সুইস ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘রোচে’র কোভিড প্রতিরোধক, যা কাজ করবে দ্রুত। ভারতীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ থেকে ছাড়পত্র মিলেছে জরুরি পরিস্থিতিতে ওষুধটি প্রয়োগের। বলা হচ্ছে ‘ওয়ান্ডার ড্রাগ’ বা আশ্চর্য ওষুধ। ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে গিয়ে দ্রুত কোভিড ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কোভিডে আক্রান্ত হয়েছিলেন, তখন এই ওষুধই তার ওপর প্রয়োগ করা হয়েছিল। সুইস ওষুধ সংস্থা ‘‌হফমানলা রোচে’র তৈরি এই ওষুধটি আসলে কোভিড প্রতিরোধে সক্ষম একাধিক অ্যান্টিবডির ককটেল বা মিশ্রণ। ট্রাম্পের নিজস্ব চিকিত্সকেরা যথেষ্ট সাহসেরই পরিচয় দিয়েছিলেন এবং সাবেক প্রেসিডেন্ট নিজেও রীতিমতো ঝুঁকি নিয়েছিলেন। দেখা গেল, ওষুধটি সাফল্যের সঙ্গেই ট্রাম্পকে কোভিডমুক্ত করতে পেরেছিল। -ডয়চেভেলে