শিবগঞ্জ সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট : ১১ মে ২০২১, ১৬:০১

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে তিন শতাধিক পরিবারকে এ ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

আলীয়ারহাট স্কুল মাঠে সমিতির সভাপতি ডা. এজেডএম মাইদুল ইসলাম ভিডিও কলের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মো. মিঠুন মিয়া, প্রচার ও জনসংযোগ সম্পাদক আব্দুল আলীম, আব্দুল আলী আকন্দ, সদস্য মুসলেহ উদ্দিন সোহেল, শিক্ষার্থী কল্যাণ পরিষদের সমন্বয়ক সাবিহা আলম মুন্নী আপেল মাহমুদ, আতিকুর রহমান আতিক প্রমুখ।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, লাচ্ছা সেমাই, করাচি সেমাই, চিনি, দুধ ও মুড়ি। একই দিন বিকালে সৈয়দপুরও পর্যাক্রমে সব ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সমিতির সভাপতি ডা. এজেডএম মাইদুল ইসলাম বলেন, ঈদের খুশি আরও আনন্দঘন করতে গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি।

 

ইত্তেফাক/ইউবি