‘অপরিকল্পিত লকডাউন কখনও সফল হয় না’

আপডেট : ১১ মে ২০২১, ১৬:১৯

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অপরিকল্পিত লকডাউন সফল হয়না। সব কিছু চালু রেখে শুধু গণ পরিবহন বন্ধ করে সড়কে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। 

আজ মঙ্গলবার ( ১১ মে) সকালে জাতীয় পার্টি চেয়ারম্যান এর উত্তরার বাস ভবনে জাতীয় যুব সংহতি নেতৃবৃন্দের মাঝে ঈদ উপহার বিতরণ উদ্বোধনকালে তিনি একথা বলেন।

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সবাই ঈদের ছুটিতে বাড়ি ছুটেছেন, কয়েক গুন বেশি খরচ করে অসহনীয় দুর্ভোগ পোহায়ে গন্তব্যে পৌছেছে সাধারণ যাত্রীরা। সড়কে শৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ।

ইত্তেফাক/এসআই