বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দালিয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে একই শিরোনামের নাটক। গল্পটির নাট্যরূপ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। পরিচালনা করেছেন আকরাম খান।
এ নাটকে জুলিখা চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল। তিনি ছাড়াও এতে অভিনয় করেছেন উপমা ও আরমান পারভেজ মুরাদ।

এই নাটকে দালিয়া চরিত্রে রূপদান করেছেন দিব্য জ্যোতি। আগামী ৮ মে কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তীতে নাটকটি প্রচার হয়েছে।
দোয়েল তার চরিত্র প্রসঙ্গে বলেন, রবীন্দ্রনাথের গল্পে কাজ করতে পারা সৌভাগ্যের। তা ছাড়া নাটকটি তার জন্মজয়ন্তীতে প্রচার হয়েছে। কাজটি করে আমার খুব ভালো লেগেছে। সহশিল্পী হিসেবে দিব্য অত্যন্ত চমৎকার। আশা করি দর্শকের কাজটি ভালো লাগবে।’
ইত্তেফাক/বিএএফ
