বাজারে এলো নতুন ব্র্যান্ড ‘শেইক’

আপডেট : ১২ মে ২০২১, ১৫:৩১

মিল্কশেকের স্বাদ সবার কাছে পৌঁছে দিতে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বাজারে এনেছে নতুন ব্র্যান্ড ‘শেইক’। ক্ষীর, ভ্যানিলা এবং চকোলেট এই ৩টি ভিন্ন ফ্লেভারে ‘শেইক’ পাওয়া যাচ্ছে বাজারে। আকিজ ডেইরি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুষ্টিগুণে ভরপুর ‘শেইক’ তৃষ্ণা মেটাতে ছোট-বড় সবার পছন্দের ড্রিংক হিসেবে স্থান করে নিবে। বর্তমানে ফার্ম ফ্রেশ ফ্লেভারড মিল্ক দেশের সর্বত্র খুচরা দোকান ও সুপারশপে পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে ক্রিমি টেক্সচারের ‘শেইক ক্ষীর মিল্কশেক’, ভ্যানিলা ফ্লেভারের ‘শেইক ভ্যানিলা মিল্কশেক’ আর অভাবনীয় স্বাদের ‘শেইক চকোলেট মিল্কশেক’ ভোক্তাদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে। 

খুব শীঘ্রই ‘শেইক’ প্রডাক্ট ক্যাটাগরিতে বাটারস্কচ, কুলফি, ম্যাংগোসহ আরো অনেক ফ্লেভার যুক্ত হচ্ছে বলে জানান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

ফার্ম ফ্রেশ ফ্লেভারড মিল্ক দেশের সর্বত্র খুচরা দোকান ও সুপারশপে পাওয়া যাচ্ছে। এছাড়া ০৮০০০০১৬৬০৯ নম্বরে কল করে ক্রেতারা হোম ডেলিভারি পেতে পারেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইত্তেফাক/এসএইচ