অষ্টম শ্রেণির পড়াশোনা

আপডেট : ১১ মে ২০২১, ২১:০৮

বাংলা

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

 

সুখী মানুষ

 

প্রশ্ন ১। মানুষের কান্না দেখলে মোড়ল কী করত?

উত্তর:হাসত।

প্রশ্ন-২। মোড়ল সম্পর্কের দিক থেকে হাসুর কী হয়?

উত্তর:মামাতো ভাই।

প্রশ্ন-৩। কবিরাজ মোড়লের মুখে কী ঢেলে দিতে বলেছিল?

উত্তর:শরবত।

প্রশ্ন-৪। মোড়ল জোর করে হাসুর কী খেয়েছিল?

উত্তর:মুরগী।

প্রশ্ন-৫। মোড়ল হাসুকে কী এনে দেওয়ার কথা বলেছিল?

উত্তর:শান্তি।

প্রশ্ন-৬। মোড়ল কার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিল?

উত্তর:কবিরাজের।

প্রশ্ন-৭। কবিরাজ মোড়লের ব্যাধি ভালো করার জন্যে কী আনতে বলেছিল?

উত্তর:একজন সুখী মানুষের জামা।

প্রশ্ন-৮। মোড়লের কী রোগ হয়েছিল?

উত্তর:হাড় মড়মড় রোগ।

প্রশ্ন-৯। কবিরাজ কত সময়ের মধ্যে একজন সুখী মানুষের জামা আনতে বলেছিল?

উত্তর:রাত্রের মধ্যে।

প্রশ্ন-১০। জামা এনে দিতে পারলে মোড়ল কত টাকা বকশিশ দিতে চেয়েছিল?

উত্তর:হাজার টাকা।

প্রশ্ন-১১। ছোট একটি কুঁড়ে ঘরের সামনে হাসু ও রহমত কী করছিল?

উত্তর:গালে হাত দিয়ে ভাবছিল।

প্রশ্ন-১২। কতটি গ্রাম খুঁজে একজনও সুখী মানুষ পাওয়া গেল না?

উত্তর:পাঁচটি গ্রাম।

প্রশ্ন-১৩। সুখী মানুষটি সারাদিন কী কাজ করে?

উত্তর:বনে বনে কাঠ কাটে।

প্রশ্ন-১৪। সুখী মানুষটি খেয়ে দেয়ে কী করে?

উত্তর:গান গাইতে গাইতে শুয়ে পড়ে।

প্রশ্ন-১৫। ‘চোর আমার কী চুরি করবে?’-উক্তিটি কার?

উত্তর:সুখী মানুষটির।

প্রশ্ন-১৬। সুখী মানুষটির ঘরে কী ছিল?

উত্তর:কিছুই ছিল না।

প্রশ্ন-১৭। মমতাজ উদ্দীন আহমদ কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর:১৯৩৫ সালে।

প্রশ্ন-১৮। মমতাজ উদ্দীন আহমদ কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর:পশ্চিমবঙ্গের মালদহ জেলায়।

প্রশ্ন-১৯। ‘সুখী মানুষ’ কী ধরনের রচনা?

উত্তর:নাটিকা।