স.ম. শামসুল আলম
এই ঈদে সেই আনন্দ নেই
এই কথাটা ঠিক না—
আনন্দ সব মনের মাঝে
মন যদি চায়, সকাল-সাঁঝে
হাওয়ায় হাওয়ায় সেই আনন্দ
দিক উড়িয়ে, দিক না!
যা আছে তাই নিয়ে খুশি
থাকা কঠিন খুব কি!
ভাবতে হবে, আমার চেয়ে
অন্য কারো ছেলেমেয়ে
কষ্টে আরো আছে কি না
দিচ্ছে ক্ষুধায় ডুব কি!
কোর্মা-পোলাও-সেমাই-পায়েস
ফিরনি খেতে দোষ না—
সেই খাবারটা ভাগাভাগি
করতে যদি একটু জাগি
সবার মনের ঈদ-আনন্দে
হাসবে ঠিকই জোছনা।
