‘কৃষকের ঈদ আনন্দ’

আপডেট : ১১ মে ২০২১, ২১:২০

 

ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টা চ্যানেল আইতে প্রচার হবে শাইখ সিরাজের ‘কৃষকের ঈদ আনন্দ’। পৃথিবীজুড়ে মহামারির তাণ্ডব। এই দুঃসময়ে আশার প্রদীপ হয়ে জ্বলছে কৃষক। আমাদের খাদ্য চাহিদা মেটাতে নিরলস কাজ করে যাওয়া এই জাতির ঋণ শোধ করার নয়। তাদের শ্রম, ঘাম, বঞ্চনার পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের উজ্জ্বীবিত করতে এবারের ঈদেও চ্যানেল আইতে প্রচারিত হবে ‘কৃষকের ঈদ আনন্দ’। তবে এবারের আয়োজন আগের সব আয়োজন থেকে একেবারেই ভিন্ন। এবার ‘কৃষকের ঈদ আনন্দ’-এ হবে জেলায় জেলায় লড়াই। এছাড়াও নানা চমক থাকছে এবারের অনুষ্ঠানটিতে।