মাসুদ সেজানের টেলিফিল্ম প্রেমিকা আবশ্যক

আপডেট : ১১ মে ২০২১, ২১:২০

মাসুদ সেজান  রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘প্রেমিকা আবশ্যক’ প্রচারিত হবে বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ১০ মিনিটে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আশনা হাবীব ভাবনা, শামীমা নাজনীন, আহসান কবির, সাজ্জাদ রেজা, মতিউর রহমান, সৈয়দ গোলাম সরোয়ার, ফাহি তানু প্রমুখ। পিন্টু কিছুতেই বাবা-মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি না। মুশকিল হলো, সে কাউকে বাবা-মায়ের সামনে হাজির করে বলবে, আমি এই মেয়েকেই বিয়ে করবো। কিন্তু সে রকম কোনো প্রেমিকাও তার নেই। পিন্টুর জীবনে যে প্রেম আসেনি তা না, একাধিক এসেছে কিন্তু একটাও টেকেনি। কোনোটা এক সপ্তাহ, কোনোটা ৩ দিন, কোনোটা আবার ২৪ ঘণ্টার মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। এর প্রধান কারণ পিন্টু ঠিক যে রকম মেয়ে পছন্দ করে, কারো মধ্যেই সেটা দেখতে পায় না। এদিকে বাবা-মা তাকে আল্টিমেটাম দিয়েছে, ৩ দিনের মধ্যে পিন্টু যদি তার পছন্দের কোনো মেয়েকে দেখতে না পারে তাহলে পরিবারের সিদ্ধান্তই চূড়ান্ত।