ঈদে তিশার ‘সে বৌয়ের টাকায় চলে’

আপডেট : ১১ মে ২০২১, ২১:২১

 

এবার ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে। এর মাঝে দীপ্ত টিভিতে প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টায় ‘সে বৌয়ের টাকায় চলে’ শিরোনামের একটি নাটক। এতে তার বিপরীতে দেখা যাবে অপূর্বকে। নাটকটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। বেশ ভালোই চলছিল আবীর আর মিথিলার সংসার। মিথিলা চাকরি করতো আর আবীর সংসার সামলাতো। আসলে আবীর কয়েক বছর ধরেই কোনো চাকরিতে মনোযোগ দিতে পারছিল না। সে নিজেস্ব কিছু করতে চাচ্ছিল। সে চাচ্ছিল নিজেই একটা অ্যাপস বিল্ডাপ করতে। তাই সে চাকরি-বাকরি ছেড়ে ঘরে বসে কাজ করতে শুরু করে। এতে তার স্ত্রী মিথিলার কোনো সমস্যা নেই। মিথিলা ভালো রোজগার করে। কাজেই টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই তাদের। মিথিলা বরঞ্চ রাজীবকে উত্সাহ দেয়। তাদের মধ্যে খুব চমত্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। রাজীব মাস ছয়েক ধরে ঘরেই আছে। ঘরে থাকতে থাকতে নিজের বোরনেস কাটানোর জন্য সে ঘরের সব কাজ রপ্ত করে।